ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশাল-ভোলা নৌপথের একমাত্র ভরসা ফের যাত্রীদের বসার স্থান দখল করে চলছে হোটেল ব্যবসা

জাকির হোসেনঃ
বরিশাল-ভোলা নৌপথে ট্রাক, বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং হাজারো যাত্রী পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে ফেরি। অথচ লাহারহাট ফেরিঘাটে যাত্রীদের জন্য নির্ধারিত বসার স্থান ও অপেক্ষা করার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, যাত্রীদের বসার জায়গার একটি বড় অংশজুড়ে চলছে হোটেল ব্যবসা।
ঘাটে আসা যাত্রীরা জানান, দীর্ঘ সময় ফেরির অপেক্ষায় থাকলেও বসার মতো পর্যাপ্ত স্থান নেই। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেশি। অথচ একই স্থানে বাণিজ্যিকভাবে হোটেল পরিচালিত হচ্ছে।
হোটেল মালিকের দাবি, তিনি প্রতিদিন ১,১০০ টাকা ভাড়া পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন।
স্থানীয়দের প্রশ্ন, যাত্রীসেবার জন্য নির্ধারিত স্থানে যদি বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়, তাহলে সাধারণ যাত্রীরা কোথায় বসবেন? পাশাপাশি টার্মিনাল চার্জ আদায়ের বিপরীতে যাত্রীসেবার মানোন্নয়ন ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
প্রশ্ন একটাই—যাত্রীসেবা আগে, নাকি বাণিজ্য?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু

বরিশাল-ভোলা নৌপথের একমাত্র ভরসা ফের যাত্রীদের বসার স্থান দখল করে চলছে হোটেল ব্যবসা

আপডেট টাইম : ০১:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬