ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর

আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টারঃ

আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনসমর্থন ও দোয়া কামনা করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মোঃ মাহাবুবুর রহমান মহুবর।

সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সালাম ও আদাব জানিয়ে বলেন, জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছেন। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী ওয়ার্ড গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

মাহাবুবুর রহমান মহুবর বলেন, “জনপ্রতিনিধি হওয়া কোনো পদ-পদবীর বিষয় নয়, বরং মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। আমি বিশ্বাস করি, যার জনসেবার মানসিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মনোবল রয়েছে, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তারই রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

শেষে তিনি ৮ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের আস্থা ও সহযোগিতাই হবে আমার শক্তি। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

স্থানীয়দের মতে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং মাহাবুবুর রহমান মহুবরের এই ঘোষণাও এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর

আপডেট টাইম : ০১:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬