ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইরানের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের, চাঙ্গা জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর শুক্রবার জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

ট্রাম্প জানান, ইরানের ওপর নতুন করে হামলার যে হুমকি ছিল, তা তিনি প্রত্যাহার করেছেন। তার এই ঘোষণার পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিওতে জাপানের প্রধান নিক্কেই ২২৫ সূচক ৩.৯১ শতাংশ বেড়ে যায়। শুরুর দিকে এটি ৪ শতাংশেরও বেশি পর্যন্ত উঠে গিয়েছিল। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আরও বড় লাফ দিয়ে ৭.৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

ট্রাম্পের ঘোষণার ফলে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটেও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘চুক্তি বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।’

ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছে।

তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ পরিকল্পনা বাতিল করেছেন।’

ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইরানের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের, চাঙ্গা জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার

আপডেট টাইম : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬