ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই : ব্যবসায়ী প্রতিনিধি দল নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

সাধন সাহা জয়ঃ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
​ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত আব্দুল্লাহ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের (বামরাইল সংলগ্ন) মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা জামাল মিয়ার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ।

অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও মূল বিদ্যুতের সার্ভিস লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

​পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আব্দুল্লাহর স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

ছোট ভাই সানাউল্লাহ জানান, হাসিখুশি মনে অনুষ্ঠান দেখতে গিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা।

​ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

আপডেট টাইম : ০৬:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬