ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কোনো খুচরা দল নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না। বিরোধী দলে থাকাকালে বিএনপি মারামারি করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি।

আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তার সন্তান তারেক রহমান আজ রাষ্ট্রক্ষমতায়। বিএনপি কারও ওপর কিংবা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসেনি। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির প্রতিটি নেতা-কর্মীর।

আবদুস সালাম আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল। এখন যারা এক দফার কথা বলছে, তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পাঁচ বছরের জন্য জনগণ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আপনি ইচ্ছা করলেও কিছু হবে না। পাঁচ বছর অপেক্ষা করেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত ছিল বলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পেরেছে। আগামী দিনেও সেই সংগঠনকে শক্তিশালী করে মাঠে-ময়দানে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক

আপডেট টাইম : ০৮:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬