ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর রাজধানীতে পু/লিশের যৌথ অভিযানে গ্রে/ফ/তার ৪৭ জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন শিশু হ/ত্যার দায়ে ঝিনাইদহে আসামির যাবজ্জীবন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ইউক্রেনের পূর্বাঞ্চলের দিনিপ্রোতে রুশ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে ইউক্রেনের পক্ষে কথা বলতে নিউইয়র্কে অবস্থান করছেন।

কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা তীব্রতর হয়েছে। কারখানা, গুদাম, জ্বালানি ও বন্দর অবকাঠামোসহ ক্রমবর্ধমান সংখ্যক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কৃষ্ণসাগরে থাকা জাহাজও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর ঘানঝা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবারুদ দিয়ে এই অঞ্চলের চারটি জেলায় হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘দিনিপ্রোতে কয়েকটি গুদাম ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত হয়েছেন।’ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘২৫ বছর বয়সী এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫, ৪৬ ও ৪৭ বছর বয়সী তিনজন পুরুষ এবং ৫১ বছর বয়সী এক নারীকে মাঝারি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ৫৭ বছর বয়সী এক ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নেবেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পস্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এএফপিকে একটি সূত্র জানিয়েছে।

ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টা আবার শুরু করেছে ওয়াশিংটন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

আপডেট টাইম : ০১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬