বরগুনায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ ৫ চোরাকারবারিকে আজ আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদীতে বুধবার রাত ২টায় অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। অভিযানে একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চলিয়ে ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ডভ্যানসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ সকল মালামাল ও আটক চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















