ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতীয় সেনায় ৫৭৫ কাশ্মীরি যুবক যোগ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: দেশ সেবার স্বপ্ন নিয়ে ৫৭৫ জন কাশ্মীরি যুবক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সেনাবাহিনীতে যোগদান অনুষ্ঠানে তাদের বাবা-মাও উপস্থিত ছিলেন। ভারতীয় সেনার উর্দি গায়ে নিজের সন্তানদের দেখে গর্বিত বাবা-মা।

শনিবার (৩১ আগস্ট) সরকারিভাবে তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সেনা সদস্য হওয়ার পর শ্রীনগরে প্যারাড করেন কাশ্মীরি যুবকরা।
সম্প্রতি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে ভারত। তারপর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এ রকম পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন জম্মু-কাশ্মীরের ৫৭৫ জন যুবক। দেশ সেবায় তারা নিজেদের নিয়োগ করতে চান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের সেনা নিয়োগের পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্যরা। সেনাবাহিনীতে যোগ দেয়া কাশ্মীরি যুবকরা স্বপ্ন দেখছে নতুন ভারতের। শপথে উঠল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। কাশ্মীরি যুবকদের শপথগ্রহণ করান হিন্দু, মুসলিম ও শিখ ধর্মগুরুরা।

ভারতীয় সেনার লেফট্যানেন্ট জেনারেল অশ্বিনী কুমার বলেন, জম্মু-কাশ্মীরে লাগাতার সেনাবাহিনী নিয়োগ প্রক্রিয়া চলবে। আর এটাই বদলে যাওয়া কাশ্মীরের ছবি। ভারতীয় সেনা সব সময় কাশ্মীরিদের সঙ্গে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারতীয় সেনায় ৫৭৫ কাশ্মীরি যুবক যোগ দিলেন

আপডেট টাইম : ১০:১৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯