ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের ওই দুর্ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

সামাজিক মাধ্যমে ওই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে। লোকজনকে নিরাপত্তার জন্য সেখান থেকে সরে যেতে বলা হয়।
কিং এয়ার ৩৫০ নামের ওই বিমানের আগুন নেভানোর পর উদ্ধারকারীরা এর ভেতর থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তা জেফ্রি রোদ্রিগেজ রয়টার্সকে বলেন, এমন দুর্ঘটনায় কারো বেঁচে থাকা সম্ভব নয়। আমরা এটা নিশ্চিত করছি যে, বিমানটিতে থাকা সব আরোহীই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার দু’জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে এক রোগী এবং চিকিৎসকদের একটি দল দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিল।

এটি রাজধানী থেকে ৪৬ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে এলাকায় ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে। গরমের এই সময়ে সেখানে প্রচুর মানুষ ঘুরতে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯

আপডেট টাইম : ১১:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯