ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

আগামী ২২ অক্টোবর জেএসসির প্রবেশপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রবেশপত্র আগামী ২২ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে। গত সোমবার ঢাকা বোর্ড থেকে জেএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২০ ও ২১ অক্টোবর অফিস সময়ে বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে জেএসসির প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে কেন্দ্র সচিবদের। আগামী ২১ অক্টোবর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের ও আগামী ২২ অক্টোবর ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্র সচিবদের কাছে বিতরণ করা হবে।

আগামী ২১ ও ২২ অক্টোবর কেন্দ্র সচিবরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তা বিতরণ করবেন।

কেন্দ্র সচিবরা উপস্থিত থেকে বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তার অবর্তমানে কেন্দ্র সচিবের প্রাধিকারপ্রাপ্ত শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) বোর্ড থেকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে বলেছে ঢাকা বোর্ড। শিক্ষক ব্যতীত অন্য কেউ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না।

প্রবেশপত্রে কোনো ভুল থাকলে আগামী ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) বরাবর তা সংশোধনের আবেদন করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। সংশোধনের ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর পিতা-মাতার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ ভুলের বিবরণ ও তার সংশোধন আবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

আগামী ২২ অক্টোবর জেএসসির প্রবেশপত্র বিতরণ

আপডেট টাইম : ১২:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯