রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু মুস্তাফিজ-রিশাদরা ফিরেছেন, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা বৈশাখে ঘুরতে যাবেন কোথায়, মেলা বসবে যেসব জায়গায়

নতুন স্মার্টফোন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন নিয়ে এলো শাওমি। মঙ্গলবার চীনের বাজারে উন্মুক্ত হচ্ছে এমই মিক্স আলফা নামের এই স্মার্টফোন।

এমই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যেখানে স্যামসাং আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই ১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচ এম এক্স সেন্সর বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছে স্যামসাং। এই সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেলস। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

তবে ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে সে বিষয় কোন তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com