ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

আগামী ২১ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

বিশেষ প্রতিবেদক: দেশের সরকারি ৩৬টি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রম আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ ও মেয়ে ২৬ হাজার ৫৩১ জন।

ভর্তি কার্যক্রম চলাকালে মেধা ও পছন্দের ভিত্তিতে সরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব কলেজের অফিস শাখায় যোগাযোগ করতে হবে।

চলতি বছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিদের এবং পশ্চাৎপদ এলাকার জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত রয়েছে।

গত ১১ অক্টোবর (শুক্রবার) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় মোট ৬৯ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেন।

সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শেষে, বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৮১ আসনে ভর্তি কার্যক্রম শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

আগামী ২১ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

আপডেট টাইম : ১২:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯