ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ইমরান খানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার এই গণসমাবেশ থেকে প্রধানমন্ত্রী ইমরানকে পদত্যাগের জন্য দু’দিন সময় বেধে দেয়া হয়। ডানপন্থি জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের নেতা মাওলানা ফজলুর রেহমান আজাদি মার্চ নামের এই বিশাল সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন। এই সমাবেশের সপ্তম দিন গত বৃহস্পতিবার এই নেতা ইমরান খানের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে ইমরানের দল। হাজার হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই বিক্ষোভে দেয়া এক বক্তৃতায় মাওলানা ফজলুর রেহমান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করতে না চান তবে সরকারি দলের প্রতিনিধিদের আলোচনার জন্য আসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, আমাদের কাছে আসার কোনো দরকার নেই। যখন আপনারা আমাদের কাছে আসবেন তখন অবশ্যই ক্ষমতা ছেড়ে দেয়ার উদ্দেশ নিয়েই আসতে হবে। আপনারা একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা ক্ষমতায় থাকবেন নাকি সাধারণ জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেবেন।

অপরদিকে, বিরোধী রাহবার কমিটি বলছে, তারা সরকারের ওপর চাপ বৃদ্ধি করবে। জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের নেতা আকরাম খান দুররানি বলেন, আজাদি মার্চ নতুন দিকে যাবে। তিনি বলেন, দলের নেতা কর্মীরা স্থির করেছেন যে তারা এভাবেই সমাবেশ চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা তিন মাস সড়কেই অবস্থানের ইচ্ছা পোষণ করেছেন।

পাকিস্তান পিপলস পার্টির নেতা ফারহাতুল্লাহ বাবর বলেছেন, বিরোধীরা সরকারকে চাপে রেখেছে। আর এই আজাদি মার্চ হচ্ছে প্রথম পদক্ষেপ।

গণমাধ্যেমর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে সরকারি দলের প্রতিনিধি হিসেবে মাওলানা ফজলুর রেহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেছেন পাঞ্জাবের বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কি করা যায় সে বিষয়েই আলোচনা করেছেন তারা।

এদিকে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই আজাদি মার্চের প্রতি সমর্থন জানিয়েছে। ইসলামাদের এই সরকারবিরোধী সমাবেশ সরকারকে বেশ চাপের মধ্যেই রেখেছে। যদিও প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে বলেছেন, তিনি বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করবেন না। তবে এবার তাকে যে সময় বেধে দেয়া হয়েছে তারপর তার সরকার কি সিদ্ধান্ত নেবে বা বিরোধী দলগুলোই সরকারের বিরুদ্ধে কেমন অবস্থানে যাবে তা এখনও পরিস্কার নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ইমরান খানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯