ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক:১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু আজ মঙ্গলবার (১২ নভেম্বর)। মৌখিক পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৩৪৫ জনের অংশগ্রহণ করার কথা রয়েছে।

জানা গেছে, ১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা দ্রুততম সময়ের মধ্য শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলে মৌখিক পরীক্ষা গ্রহণে আগের চেয়ে বোর্ড সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

এ পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৩৪৫ জনের অংশগ্রহণ করার কথা রয়েছে। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২-এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী রয়েছেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন। বন্ধের দিন ছাড়া অফিস কার্যদিবসগুলোতে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে।

জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু করা হবে। মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ৪ অক্টোবর এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি অ্যাডমিট কার্ডও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, দুইটি বিষয়েই সব প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হয়েছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্টেড কপি সাথে নিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে দেড় লাখ প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে লিখিত পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ৬৬০ জন অংশগ্রহণ করেন। গত ২২ অক্টোবর লিখিত পরীক্ষা ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু আজ

আপডেট টাইম : ১২:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯