ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ঢামেকে নার্সের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় এক সিনিয়র স্টাফ নার্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই নার্সের নাম মৌসুমী দত্ত। তাকে ঢামেক আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) কর্মরত ছিল মৌসুমী। আমরা জানতে পেরেছি সে কার সাথে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার মুঠোফোনটি ছুড়ে ভেঙে ফেলে। পরে তাদের ড্রেসিং রুমে গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তিনি আরও বলেন, মৌসুমীর অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। এখন পুলিশ বিষয়টি দেখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ঢামেকে নার্সের আত্মহত্যার চেষ্টা

আপডেট টাইম : ০২:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯