শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণে দুই বন্ধু গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৪৬১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের হাজি জলিল মিয়ার বাড়ির তৃতীয় তলায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলা দায়ের করা হয়। সোমবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার দুজন হলো- পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুরের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২১) ও কুমিল্লার দাউদকান্দির ভবানীপুরের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী ও অভিযুক্তরা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করে। সেই সূত্রে সোহান হাওলাদারের সঙ্গে ওই গার্মেন্টস কর্মীর বিয়ের বিষয়ে কথা বলার জন্য মেহেদী হাসান তার বোনের আটি হাউজিংয়ের বাসায় নিয়ে যায়। সেখানে দুই বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com