সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মিরপুর থানার এসআই আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মিরপুর মডেল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।

মামলায় ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পি মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই তরুণী গণমাধ্যমকে বলেন, বাপ্পি এসআই হিসেবে যোগ দেয় আড়াই বছর আগে। কিন্তু আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে না করার জন্য টালবাহানা করছিল।

তিনি বলেন, আজ সকালে সে আগারগাঁও এলাকার একটি বাসায় ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে আমি সোজা শেরেবাংলা নগর থানায় আসি। দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করে। আমি সর্বশেষ অনড় থেকে রাতে মামলা দায়ের করেছি।

অন্যদিকে মামলা দায়ের হওয়ার পর অভিযুক্তকে আটক করেছে শেরেবাংলা থানা পুলিশ।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি জাগো নিউজকে বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের লক্ষ্যে ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com