শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কলেজে জাতীয় সংগীত বাধ্যতামূলক হবে কলেজে ক্লাস শুরুর আগে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কলেজে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত বাধ্যতামূলক করা হবে। যেসব কলেজে সম্ভব সেখানে অ্যাসেম্বলির আয়োজন করতে হবে। আর অন্য কলেজগুলোতে সাউন্ড সিস্টেম দিয়ে হলেও সব শিক্ষার্থীকে জাতীয় সংগীত চর্চা করাতে হবে।

শিগগিরিই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

গত মঙ্গলবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

সারাদেশের ১২০টি সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আইসিটি শিক্ষক ও কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। তিনি বলেন, কলেজগুলোতে প্রতিদিন জাতীয় সংগীত দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করার বিষয়ে চলতি সপ্তাহের মধ্যে চিঠি পাঠানো হবে। ইন্টারমেডিয়েটের শিক্ষার্থীদের নিয়ে হলেও অ্যাসেম্বলির আয়োজন করতে হবে। আর যেসব কলেজে অ্যাসেম্বলি আয়োজন করা সম্ভব নয়, সেখানে সাউন্ড সিস্টেম দিয়ে জাতীয় সংগীত বাজাতে হবে। আর শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেবে। এটা হবে মুজিববর্ষ উদযাপনের একটি অন্যতম পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com