রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক চুক্তি থেকে বেরিয়ে গেল ফিলিপাইন

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ফিলিপাইন। আজ বুধবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সেনাবাহিনী।

ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, এর ফলে তারা নিজেদের সামরিক সামর্থ্যের উন্নয়ন ঘটাতে পারবে এবং পছন্দ অনুযায়ী জোটে যোগ দিতে পারবে।

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট (ভিএফএ) স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় যৌথ সামরিক মহড়া ও টহলের জন্য ফিলিপাইনে মার্কিন সেনারা প্রবেশ করতে পারতো।

সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফেলিমন সান্তোস জানিয়েছেন, চুক্তি বাতিলের ফলে ফিলিপাইন এখন থেকে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিমান ও জাহাজ কিনতে পারবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা সেনাদের এই আবেগকে চেনেন, আমরা মনোবলের চূড়ায় রয়েছি। এটা আমাদেরকে নিজেদের সামর্থ্য বৃদ্ধিতে আরো আগ্রহী করে তুলবে।’

ক্ষমতায় আসার পর থেকেই সাবেক ঔপনিবেশিক শাসক যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরতে চাইছিলেন দুতের্তে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক বিরোধে থাকা চীনের সঙ্গেই তিনি সম্পর্ক ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেছেন বারবার।

দুতের্তের মুখপাত্র স্যালভেদর পানেলো জানিয়েছেন, নিজের কৌশলগত স্বার্থেই চুক্তি থেকে বেরিয়ে গেছে ফিলিপাইন। এখন সময় এসেছে ফিলিপাইনের সেনাবাহিনীর স্বনির্ভর হওয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com