বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝুসহ পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব উদযাপন কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী পিরোজপুর যুব উন্নয়নের কৃষি প্রকল্পে বড় দুর্নীতি অনিয়ম ঢাকতে প্রশিক্ষনার্থীদের সামান্য উপহার। খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে:— মন্ত্রী দীপেন দেওয়ান ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা

বাসা থেকে ছেলে-মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ:রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান থানা পুলিশ উত্তরখানে বাসা থেকে ছেলে-মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার করে।

রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে পচন ধরা তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মায়ের নাম জাহানারা খাতুন মুক্তা(৪৭)। ছেলের নাম মুহিব হাসান রশ্মি(২৮) এবং শারীরিক প্রতিবন্ধী মেয়ের নাম আফিয়া সুলতানা মিম(২০)। দুই সন্তানের বাবা মৃত ইকবাল হোসেন।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পচা গন্ধ পেয়ে আশপাশের মানুষ থানায় খবর দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। মরদেহে পচন ধরেছে। বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। দরজা ভেঙে দেখা যায় তিনটি মরদেহ পড়ে আছে। শরীরে আঘাত রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহতদের স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com