বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

করোনায় মার্চের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ দ. কোরিয়ায়

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নতুন দফায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আজ রোববার (২৩ আগস্ট) কোভিড রোগী শনাক্ত হয়েছে ৩৯৭ জন, যা ৭ মার্চের পর সর্বোচ্চ।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক খবরে এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সব বড় শহর ও প্রদেশেই আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বলছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৮৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত। তাদের মধ্যে ২৯৭ জন সিউলের এবং আশপাশের এলাকার।

নতুন আক্রান্তদের বেশিরভাগেরই উত্তর সিউলের একটি চার্চের সঙ্গে যোগসূত্র রয়েছে। রাজধানীর সারাং-জেইল নামের ওই চার্চে প্রচুর জনসমাগম হয়েছিল গত সপ্তাহে। সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ায় সারা দেশে করোনার বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৯ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট প্রাণহানি ৩০৯ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com