বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রাশিয়া অধিকৃত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত শহর ওলেস্কির একটি বাজারে বৃহস্পতিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় ৭ জন নিহত হয়েছেন।

খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানান। মস্কো থেকে এএফপি এই খবর জানায়।

টেলিগ্রামে ভ্লাদিমির সালদো লিখেছেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘এফপিভি’ ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

এদিকে, কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকটি রুশ ড্রোন ওডেসা বন্দরে আঘাত হানে। হামলার পর বন্দর অবকাঠামোয় আগুন লেগে যায়। এতে বাসস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com