শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

 

হাফসা আক্তার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার ও সাবেক সদস্য সচিব হেমায়েত গাজীর সার্বিক সহযোগিতায় এবং ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মনির ও বাদল শরীফের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর খান, সিরাজুল ইসলাম সিরাজ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, বিল্লাল মাদ্রাজি, মোঃ সবুজ মামা, নুর আলম, আক্তার হোসেন ও মোঃ হানিফসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক। তাঁদের সুস্থতা জাতির জন্য এক অনুপ্রেরণা হবে। মাহফিলে উপস্থিত সবাই তাঁদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com