শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা

পুলিশ প্রশাসনকে শাবি কর্তৃপক্ষের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৬৭ বার পঠিত
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় ভর্তি কমিটি, বিশ্ববিদ্যালয় পরিবাবের সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে ভুল বোঝাবুঝিকে পুঁজি করে কোনো মহল যাতে হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছে। পরীক্ষা চলাকালীন দু-একটি সেন্টারে যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছরই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা নিয়ে থাকে। তবে প্রচলিত বিধি অনুসারে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষা কেন্দ্র প্রধানকে অবহিত করে দায়িত্ব পালনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যথাযথভাবে পালন করা হলে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হতো না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

ভর্তি পরীক্ষার মূল কার্যপরিধির বাইরে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল মহলের সহযোগিতা কামনা করছে।

উল্লেখ্য, গত শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনিরা নগরের মেজরটিলা আল আমীন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গেলে কর্তব্যরত শিক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এবং পুলিশ প্রশাসন সবাই সরকারের লোক। ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com