ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বিশ্বম্ভরপুরে উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওয়ার্ড সভা, রাস্তাঘাট সংস্কারসহ নানা দাবি ৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু সাবিলার সংসার ভাঙার গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

ঈদ জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৭টায় প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাত শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এবার ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতেও বিশেষ দোয়া করা হয়।

সকাল থেকেই দলে দলে মুসল্লিরা জাতীয় মসজিদের ঈদ জামাতে অংশ নেন। ঈদের প্রতিটি জামাতই প্রায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি করে মুসল্লিদের মসজিদে প্রবেশ করানো হয়। নিরাপত্তার কড়াকড়িতেও সন্তুষ্ট ছিলেন মুসল্লিরা।

এদিকে ঈদের প্রধান জামাত রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান।

অন্যদিকে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় জাতীয় সংসদে ভবনে ঈদুল আজহার বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে এ জামাত অনুষ্ঠিত হয়।

সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

ঈদ জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা

আপডেট টাইম : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯