ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বিশ্বম্ভরপুরে উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওয়ার্ড সভা, রাস্তাঘাট সংস্কারসহ নানা দাবি ৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু সাবিলার সংসার ভাঙার গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

বিশ্বম্ভরপুরে উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওয়ার্ড সভা, রাস্তাঘাট সংস্কারসহ নানা দাবি

স্টাফ রিপোর্টার

নয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সখিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব শ্যামলা রানী চৌধুরী।

সভায় ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, অসম্পূর্ণ সড়কের কাজ সম্পন্ন, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, কবরস্থান ও গুরুত্বপূর্ণ সড়কে আলোর ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেন। এ সময় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউনুস মিয়া ধনপুর বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

অন্যদিকে ৪নং ওয়ার্ডের কাটাখালী স্কুলের দক্ষিণ পাশ থেকে চাঁন্দারগাঁও বউ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণের দাবি জানান স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য। পাশাপাশি কেরামত আলী বাড়ি থেকে দক্ষিণ হিন্দুহাটি পর্যন্ত অসম্পূর্ণ রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। অন্যান্য ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

সভায় রাজাপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরিবেশ, রাস্তাঘাট ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সখিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে সচেতনতার আহ্বান জানান। এ সময় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার মাঠ নির্মাণ ও পুরোনো মাঠ সংস্কারের দাবিও উঠে আসে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধনপুর ইউনিয়নের কাইতকোনা আমড়াঘরা কাশিপুর পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সখিনা আক্তার। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অপরদিকে একই দিনে ধনপুর ইউনিয়ন পরিষদে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৫৮৮ জন উপকারভোগীর মাঝে পুষ্টিসমৃদ্ধ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সখিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ফাইজুল ইসলাম এবং এসবিএসএস (SBSS) এনজিওর সুপারভাইজার সামিনা চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, বিএনপি নেতা আব্দুস সাত্তার ও লুতফুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা আশা প্রকাশ করেন, নয়টি ওয়ার্ডের জনগণের উত্থাপিত উন্নয়ন দাবিগুলো যাচাই-বাছাই করে আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

বিশ্বম্ভরপুরে উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওয়ার্ড সভা, রাস্তাঘাট সংস্কারসহ নানা দাবি

আপডেট টাইম : ০২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬