ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন, অশ্রাব্য ভাষায় গালাগাল এবং কান ধরে উঠবস করিয়ে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) জড়ো করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অশালীন আচরণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনাকে র‍্যাগিং হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মো. ফজলে হাসান ফাহাদ (মওলানা ভাসানী হল), মো. আল-আমিন হোসাইন (মওলানা ভাসানী হল), মো. জাহিদ হাসান (মওলানা ভাসানী হল), মো. ফয়সাল আহমেদ (মওলানা ভাসানী হল), মো. মাহমুদুল হাসান খান আকিব (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল), মো. মাহমুদুল আমিন সিয়াম (শহীদ রফিক-জব্বার হল), মো. মোস্তাফিজুর রহমান (শহীদ সালাম-বরকত হল) এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল (শহীদ সালাম-বরকত হল)। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসের কোনো হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে টিজিং, র‍্যাগিং কিংবা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট টাইম : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬