শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

উত্তরায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকি পালন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৮৬ বার পঠিত

রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং সংলগ্ন আলাউল এভিনিউতে ঢাকা উত্তর সিটিকর্পোশেন (ডিএনসিসি) এর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খানের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ঢাকা ১৮ থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি। প্রধান অতিথির বক্তব্যের তিনি বলেন বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারা দেশ ও জাতীর শত্রু। বঙ্গবন্ধুর খুনিরা আজ ও সক্রিয়।

তাদের দোসররা এখনো দেশ বিদেশে বাংলাদেশের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তারা যেন আওয়ামীলীগের সাথে মিশে দলের কোন ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে। এ সময় বঙ্গবন্ধু সহ ২১শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাখফেরাত কামনা করেন।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আওয়ামীলীগ নেতা হাবিব হাসান সহ ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com