ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

সাদাকাত-ফারহানের নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

দুই ব্যাটার মাজ সাদাকাত ও শাহিবজাদা ফারহানের ব্যাটিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৮২ রানে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। ফলে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ জিতল পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ বলে ৫৫ রানের সূচনা করে পাকিস্তান। জুটিতে ১৭ বলে ২২ রান অবদান রেখে ফিরেন ওপেনার ফখর জামান।

দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন অধিনায়ক ফারহান ও সাদাকাত। ৪ চার ও ৫ ছক্কায় ৪৪ বলে ৭৩ রান তুলে সাজঘরে ফিরেন ফারহান।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ইনিংসের শেষ বলে নার্ভাস নাইন্টিতে আউট হন সাদাকাত। ৬ চার ও ৭ ছক্কায় ৫১ বলে ৯৬ রান তুলেন তিনি। অন্যপ্রান্তে ৯ বলে ১৯ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসান নাওয়াজ। এতে ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানে সর্বোচ্চ দলীয় রান।
শ্রীলংকার তিন বোলার ১টি করে উইকেট নেন।

২১৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরানের তোপে ৭৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলংকা। এসময় ৩ উইকেট নেন ইমরান।

সপ্তম উইকেটে ৪২ বলে ৫০ রানের জুটিতে শ্রীলংকাকে চাপমুক্ত করার চেষ্টা করেন চামিন্দু বিক্রামাসিংহে ও মহেশ থিকশানা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা।

থিকশানা সর্বোচ্চ ৩২, বিক্রামাসিংহে ২৯, কামিন্দু মেন্ডিস ২৩ ও সিনেথ জয়াবর্ধনে ২২ রান করেন।

পাকিস্তানের ইমরান ৩টি ও সালমান মির্জা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন সাদাকাত।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

সাদাকাত-ফারহানের নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

আপডেট টাইম : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬