ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালন তিরোধান দিবস ঘিরে লালনধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান সোবহানার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ট্রাম্পের শুল্কযুদ্ধের চাপে মার্কিন উৎপাদন খাত, মধ্যবর্তী নির্বাচনের আগে বাড়ছে অসন্তোষ বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা

সোবহানার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

 মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল।

১৩৪ বলে ১১৮ রানের নান্দনিক ইনিংস খেলেন সোবহানা।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ৩ উইকেট পতনের পর ক্রিজে আসেন সোবহানা।

চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান সোবহানা। ১২৩ বল খেলে ১৫টি চারের সহায়তায় শতক পূর্ণ করেন তিনি।

ইনিংসের ৪৮তম ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন সোবহানা। ১৮টি চারে ১৩৪ বলে ১১৮ রান করেন এই ডান হাতি ব্যাটার।

অন্যপ্রান্তে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৭৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। তার ১১৪ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি ছিল।

অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।

প্রথম ওয়ানডে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালন তিরোধান দিবস ঘিরে লালনধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সোবহানার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬