ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ/র্ষণ ও গর্ভপাতের অ/ভিযোগ, আ/টক ৩ তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান

রোনালদোর আচরণে ম্যানইউ হতাশ হয়েছিল, অভিযোগ টেন হাগের

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ অভিযোগ করেছেন, তার অধীনে খেলার সময় ক্রিস্টিয়ানো রোনালদো দলকে হতাশ করেছিলেন।

২০২২ সালে টেন হাগ যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন, তখন পর্তুগিজ তারকা রোনালদো ক্লাবটিতে নিজের দ্বিতীয় মেয়াদে চুক্তিভূক্ত ছিলেন।

শুরু থেকেই টেন হাগের সঙ্গে রোনালদোর সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। ২০২২ সালের অক্টোবরে টটেনহ্যামের বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানান এই স্ট্রাইকার।

এরপর চেলসির বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এর জেরে টেলিভিশনে এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন রোনালদো। সেখানে তিনি বলেন, ইউনাইটেডের কাছে নিজেকে প্রতারিত মনে হয়েছে এবং টেন হাগকে তিনি সম্মান করেন না।

এর পরের মাসেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইউনাইটেডের সঙ্গে রোনালদোর চুক্তি বাতিল করা হয়।

সম্প্রতি ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হাগ বলেন, “সে দলকে হতাশ করেছে, আমাকেও হতাশ করেছে। কারণ, আমরা তাকে নিয়েই পরিকল্পনা করেছিলাম।”

তিনি আরও বলেন, “অবশ্যই, সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে অনেক সম্মান করতাম। কিন্তু সেই সময়ে একজন কোচ হিসেবে আমাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছে এবং যেসব খেলোয়াড়কে আমি পছন্দ করি, তাদের নিয়েই এগোতে হয়েছে।”

টেন হাগ জানান, তাঁর দায়িত্বকালে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর খেলোয়াড়দের জন্য নির্ধারিত পুরো দৌড় শেষ করেননি রোনালদো। এমনকি কয়েকটি অনুশীলন সেশন থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি।

টেন হাগ বলেন, “আমি তাকে এ বিষয়ে সরাসরি বলেছিলাম। অনেকবার বলেছি, তোমাকে সঠিক অবস্থানে পৌঁছে দিতে সবাই কাজ করতে চায়। কিন্তু তুমি যদি বক্সে পৌঁছাতে না পারো, তাহলে গোল করতে পারবে না। সে এটা করতে পারছিল না।”

তিনি আরও বলেন, “আমি নাকি তার কাছ থেকে প্রতিপক্ষকে চাপে ফেলারর প্রত্যাশা করেছিলাম এবং তাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল, এভাবে বিষয়টি ব্যাখ্যা করা ভুল। সে সেটা করতে পারছিল না। বল নিজেদের দখলে থাকুক বা না থাকুক, কোনো অবস্থাতেই সে দৌড়াচ্ছিল না। কারণ সে নিজেকে প্রস্তুত করেনি।”

২০২৪ সালে বরখাস্ত হওয়ার আগে ইউনাইটেডের মালিকপক্ষ তার কাছে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন টেন হাগ।

মাত্র কয়েক মাস আগে বিস্ময়করভাবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল ইউনাইটেড। কিন্তু প্রিমিয়ার লিগে দলটি যখন ১৪তম স্থানে ধুঁকছিল, তখনই বরখাস্ত হন ডাচ কোচ। এর কিছুদিন আগেই নতুন চুক্তিতে সই করেছিলেন তিনি।

নিজের সমস্যার জন্য ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তাদেরও দায়ী করেছেন টেন হাগ। তার সম্মতি ছাড়াই স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেকে নাপোলির কাছে বিক্রি করায় তিনি অপমানিত বোধ করেছিলেন বলে জানান।

ইউনাইটেডে থাকাকালে হ্যারি কেন, ডেক্লান রাইস ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে নেওয়ার ইচ্ছা ছিল বলেও জানান টেন হাগ।

তিনি বলেন, “তারা আমাকে আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল, সমর্থনের আশ্বাস দিয়েছিল। যোগাযোগ বজায় রাখা এবং সবাইকে একই অবস্থানে রাখার কথাও বলেছিল। আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেনি।”

ম্যাকটমিনেকে বিক্রি না করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে টেন হাগ বলেন, “আমি বলেছিলাম, ‘স্কট ম্যাকটমিনেকে বিক্রি করা যাবে না।’ কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে বিক্রি করেছে। এতে আমি অবশ্যই বিব্রত ও হতাশ হয়েছিলাম।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রোনালদোর আচরণে ম্যানইউ হতাশ হয়েছিল, অভিযোগ টেন হাগের

আপডেট টাইম : ০৫:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬