ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ ‎মানিক পশারীর মৃত্যুর ৫ দিন পর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি ফুটপাত দখল দারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ সেঞ্চুরি তুলে ফিরলেন সাদমান উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

জেলার তিতাস নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

গতকাল বুধবার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরে জব্দ এসব জাল পৌর এলাকার আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধংস করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত।

অভিযানকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় নদীর তীরবর্তী জেলে পল্লীতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও বংশবৃদ্ধি স্বাভাবিক রাখতে এসব জালের ব্যবহার বন্ধের আহ্বান জানান তারা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া।

এছাড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

আপডেট টাইম : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬