ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ ‎মানিক পশারীর মৃত্যুর ৫ দিন পর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি ফুটপাত দখল দারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ সেঞ্চুরি তুলে ফিরলেন সাদমান উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ফুটপাত দখল দারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের

জেলার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জমি এবং ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জেলার একটি আদালত। একইসঙ্গে আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা ও দখলদারদের পরিচয় উল্লেখ করে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান সই করা আদেশে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এই নির্দেশনা দেয়া হয়।

রাতে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ।
আদালতের আদেশে বলা হয়েছে, গত ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

তবে চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজার সংলগ্ন পশ্চিম পাশে সড়ক বিভাগের জমি ও ফুটপাত দখল করে পুনরায় বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাবুরহাট সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে।

সরকারি জমি উচ্ছেদের পর পুনরায় দখল এবং সড়ক-ফুটপাত দখল করে পথচারিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে সরকারি জমি দখলমুক্ত করে যানবাহন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।

আদেশ অনুযায়ী, আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট এলাকার অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করতে হবে। পাশাপাশি দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

ফুটপাত দখল দারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের

আপডেট টাইম : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬