ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​ তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে ঘর ছাড়ছেন আমির! এবার কোথায় চললেন অভিনেতা? ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন তাসকিনের মার্কিন ফার্স্ট লেডিকে বেসামরিক সম্মাননা প্রদান ইউক্রেনের নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃ/ত্যু

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তারা বাবা-ছেলে মিলে দোকানটি পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়া হবে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার ​

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃ/ত্যু

আপডেট টাইম : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬