ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ ঝিনাইদহে সচেতনতামূলক পুষ্টি মেলা প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় অ্যারেঞ্জড ম্যারেজে যে ৫টি প্রত্যাশা থেকে দাম্পত্যে দূরত্ব বাড়ে নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট কুপার সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নিম্নতম মজুরী বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এআই নিয়ে ঢাকায় বৃহস্পতিবার ব্যবসায়িক সামিট, থাকছে ১৫০ স্টলের প্রদর্শনী

জিএমপি’র কমিশনার মো. আশিক সাঈদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

নতুন দায়িত্বে আসার পূর্বে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২৬ সালের জুলাই মাসে যোগদান করেন। এছাড়া পেশাগত জীবনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ কর্মকর্তার।

শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম করতে নতুন কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প-কারখানার সুরক্ষা প্রদান ও শ্রমিক অসন্তোষ সামাল দেয়ার পাশাপাশি মহানগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্ব গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

জিএমপি’র কমিশনার মো. আশিক সাঈদ

আপডেট টাইম : ০১:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬