ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ ঝিনাইদহে সচেতনতামূলক পুষ্টি মেলা প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় অ্যারেঞ্জড ম্যারেজে যে ৫টি প্রত্যাশা থেকে দাম্পত্যে দূরত্ব বাড়ে নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট কুপার সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নিম্নতম মজুরী বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এআই নিয়ে ঢাকায় বৃহস্পতিবার ব্যবসায়িক সামিট, থাকছে ১৫০ স্টলের প্রদর্শনী

এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর

 স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে থাকা সদস্য দেশগুলোর আর্থসামাজিক রূপান্তর মসৃণ করতে উন্নত কমনওয়েলথ দেশগুলোর প্রতি অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নির্বাহী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী হুমায়ুন কবির এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা ও বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। একইসাথে এ জোটের বিপুল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়া কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের নেতারা অংশ নেন।

অধিবেশনে কমনওয়েলথ নেতারা বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা, আর্থিক ও বাণিজ্যব্যবস্থায় অধিকতর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তারা।

এছাড়া জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানোর প্রস্তাবও দেন কমনওয়েলথ নেতারা।

উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় চলমান ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬