ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হবে প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চা/পায় ঘটনাস্থলেই যুবকের মৃ/ত্যু নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড় শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কেইন

বিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন। অন্যদিকে পেসার আর্শদীপ সিং বিপরীত পথে মুম্বাইয়ে যাচ্ছেন। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ তথ্য জানিয়েছে। আইপিএল’র বিনিময় চুক্তির আওতায় এই দুই খেলোয়াড় দল পরিবর্তন করছেন বলে বিসিসিআই জানিয়েছে।

মুম্বাইয়ের হয়ে চারবার আইপিএল শিরোপা জেতা পান্ডিয়া ১৯ লাখ ডলারে পাঞ্জাবে যোগ দিচ্ছেন। অন্যদিকে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি আর্শদীপও একই অর্থে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ে যোগ দিচ্ছেন।

এই চুক্তির মধ্য দিয়ে মুম্বাইয়ে পান্ডিয়ার দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটছে। ২০১৫ সালে প্রথমবার দলটিতে যোগ দেওয়ার পর মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি।

২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন পান্ডিয়া। অভিষেক মৌসুমেই দলটিকে শিরোপা জেতান তিনি। এরপর ২০২৪ সালে অধিনায়ক হিসেবে আবারও মুম্বাইয়ে ফেরেন।

৩৩ বছর বয়সী পান্ডিয়া আইপিএলে ১৬২ ম্যাচ খেলে ২ হাজার ৯৫৫ রান ছাড়াও এবং শিকার করেছেন ৮২ উইকেট। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

অন্যদিকে ২৭ বছর বয়সী আর্শদীপের পাঞ্জাব অধ্যায়ের ইতি ঘটছে। ২০১৯ সালে আইপিএল অভিষেকের পর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা আট মৌসুম খেলেছেন তিনি।

পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি আর্শদীপ। ৯৬ ম্যাচে তার শিকার ১১১ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

বিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ

আপডেট টাইম : ০৩:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬