ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান সচল করতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আ/সামি গ্রে/ফতারের পর কারাগারে ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিকল্প পদ্ধতি যাচাই করা হচ্ছে: ববি হাজ্জাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য  নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম  বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

ভতি আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট কমপক্ষে ৭.৫০ জিপিএ থাকতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৪:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬