ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস সেরা ষষ্ঠ অবস্থানে উঠেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে এরপরের সময়টা ভালো গেল না। আফগানিস্তানের সঙ্গে ড্র আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হারে ফের আটে নেমে গেল বাংলাদেশ।

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে দাঁড়িয়েছে ৭৩। অন্যদিকে বাংলাদেশকে টপকে ৭৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই দলের পারফরম্যান্সে অবনতি ঘটেছে। ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও বাংলাদেশের লড়াই অব্যাহত ছিল। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। মিরপুর টেস্টে আট উইকেটে হারের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে সর্বশেষ ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের। ১১৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬০তম স্থানে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬