ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১ উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার   কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জবিতে গবেষণার মান ও নৈতিকতা  নিয়ে ইউটিএলের সেমিনার  তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার ​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ওয়াং ইর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব রুবিওর

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে বেইজিং ও মস্কোর সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বুধবার (১১ নভেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এ বিষয়ে একমত হন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, ‘শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের অর্থবহ আলোচনা গুরুত্বপূর্ণ বলে তারা একমত হয়েছেন। রাশিয়াকে নিয়ে সম্ভাব্য যেকোনো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও এর অন্তর্ভুক্ত।’

আলাপকালে রুবিও ও ওয়াং ই চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন নিয়েও আলোচনা করেন। এ ছাড়া আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন নিয়েও তাদের মধ্যে কথা হয়।

এ সময় পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের নেতাদের অঙ্গীকার নিয়েও আলোচনা করেন তারা।

চীনের অনুরোধে এ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

ওয়াং ইর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব রুবিওর

আপডেট টাইম : ০৩:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬