বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী এ কথা জানান।

নিহত রিকশাচালক আনছার আলী (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পাড় হওয়ার চেষ্টা করছিল। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে রিকশাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সঙ্গে তার রিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালকের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com