শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

নোয়াখালীতে গায়ে আগুনে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৩৬ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে গায়ে আগুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুপুরে খড়ের আগুনে ঝাঁপ দিয়ে সেতারা বেগম (৩৫) আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের শাখাওয়াত উল্যার স্ত্রী এবং তিন সন্তানের মা ছিলেন। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই আবদুল কাদের বলেন, ‘সতেরো বছর আগে শাখাওয়াতের সঙ্গে সেতারার বিয়ে হয়। এরপর থেকে সেতারার মানসিক সমস্যা দেখা দেয়। সে দীর্ঘদিন ধরে মানসিক চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন আগেও বাড়িতে চিকিৎসা করিয়েছি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভাত রান্নার জ্বালানির জন্য নেওয়া খড় ও শুকনো পাতার মধ্যে নিজে আগুন দিয়ে সেখানে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।’

ওসি সাহেদ উদ্দিন বলেন, ‘মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com