শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭৫ বার পঠিত

ডেস্ক: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে আজ শনিবার দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ঢাকাগামী যাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে ঘরমুখো যাত্রীরাও ছুটছে গ্রামের বাড়িতে।

আজ শনিবার বেলা ১১টার দিকে শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

একদিকে যাত্রীদের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ।

ঘাটের ৩ কিলোমিটার অদূরে টোল প্লাজায় যানবাহনে চড়ে আসা যাত্রীদের নানা প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় আসার পর অটোরিকশা, মিশুক, মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন যাত্রীরা।

পক্ষান্তরে প্রাইভেটকার, মাইক্রো ও মোটরসাইকেলে করে হাজারো ঘরমুখো যাত্রী রাজধানী ছেড়ে ছুটে এসেছেন শিমুলিয়া ঘাটে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান,আজ শনিবার সকাল থেকেই ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিণবঙ্গগামী ৫ শতাধিক ছোট ছোট যানবাহন শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ছাড়া রয়েছে প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া ঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে ছোট ছোট যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এতে সকাল থেকে নৌরুটে ১৩টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। তিনি জানান, নৌরুটে ৩টি রো-রো ফেরি, ৪টি ডাম্প ফেরি ও ৬টি কে-টাইপ ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com