সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

‘কোভিড স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র আরও সঙ্কুচিত করছে’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ বার পঠিত

নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকার করোনাকালে আরও বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। দেশগুলোতে সরকারের যে কোনো সমালোচনা বন্ধে জারি করা হচ্ছে নতুন আইন ও নিয়ম-কানুন। করোনা সঙ্কটকালে সৃষ্ট পরিস্থিতি গোটা অঞ্চলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রকে সংকুচিত করছে।

‘করোনা সঙ্কটকালে ও তারপরে নেপালের গণমাধ্যমের অবস্থা’ বিষয়ক ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার বিকেলে আর্টিকেল নাইনটিন ও মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ নেপাল যৌথভাবে এ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত ছিলেন নেপালের দৈনিক অন্নপূর্ণা পোস্টের সাবেক সম্পাদক হরি বাহাদুর থাপা, ফেডারেশন অব নেপালি জার্নালিস্টের প্রেসিডেন্ট গোবিন্দ আচারিয়া এবং ইংরেজি দ্যা হিমালয়ন টাইমসের সদ্য পদত্যাগী সম্পাদক প্রকাশ রিমাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নেপালের সংবাদ মাধ্যম ‘ঘটনা রো বিচারের’ সম্পাদক ও মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ নেপালের নির্বাহী পরিচালক ববিতা বাসনেত। বাংলাদেশ ও নেপালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও মানবাধিকারকর্মীরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com