সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

সুস্থ হয়ে উঠলেন হাফিজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার পঠিত

ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

ডেঙ্গুতে আক্রান্ত হবার পর আসন্ন টি-২০ বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। অবশেষে সেই শঙ্কা দূর হলো। আজ থেকে অনুশীলনে ফিরছেন তিনি।

ডেঙ্গুতে আক্রান্ত হবার পর চলমান জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন হাফিজ। ঘরোয়া টি-২০ কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন এই ডান-হাতি ব্যাটার।

আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে আছেন হাফিজ। ট্রেনিং সেশনে ফিটনেস পরীক্ষা দিয়ে পাঞ্জাব দলে যোগ দেবেন তিনি।

রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে থাকার সময় প্রথমে ফুড পয়জনিংয়ে অসুস্থ হন হাফিজ। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় লাহোরে ফিরে যান এবং পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হবার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন হাফিজ।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৩টি টি-২০ খেলেছেন হাফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com