শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

শিশু অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে বাবু মিয়া নামে এক যুবকের ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে অপহরণে সহায়তার দায়ে বাবুর বাবা মোফাজ্জল হক ও তার আত্মীয় মোছা. লুৎফা বেগমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে এই রায় ঘোষণা করেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার রুমী। দণ্ডিত বাবু নালিতাবাড়ী উপজেলার বনপাড়া গ্রামের মোফাজ্জল হকের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, মোফাজ্জল হক তার ছেলের জন্য ওই শিশুকে (১২) বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করেন মেয়েটির মা-বাবা। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৯ সালের ৫ মে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে চানাচুরের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে শিশুটিকে অচেতন করে অপহরণ করেন বাবু। তাকে সহযোগিতা করেন মোফাজ্জল হক ও লুৎফা। শিশুটিকে ঢাকায় নিয়ে এক বাসায় আটকে রাখা হয়। এরপর সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন বাবু।

এদিকে শিশুর বাবা বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার পর একই বছরের ২৯ মে অপহৃতা শিশুকে উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ওই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুহুরুল হক। এরপর বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com