শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকার ইউরো-বাংলা রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত’র সঞ্চালনায় ও ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি।
উপস্থিত ছিলেন-গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, কালীগঞ্জ ইউনিট চিফ আব্দুল গাফফারসহ
বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণে পুরুষ নারী ও শিশুদের অধিকার বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের
মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com