রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

প্রণব মুখোপাধ্যায় পেলেন ভারতরত্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন গ্রহণ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার হাতে এই পুরস্কার তুলে দেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রামনাথ কোবিন্দ ছাড়াও মরণোত্তর সম্মাননা পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত গায়ক ভুপেন হাজারিকা এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা নানাজি দেশমুখ। নানাজি দেশমুখের প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ পরবর্তীতে নাম পরিবর্তন করে আজকের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধারণ করে। দেশটির বর্তমান ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি।
রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। গত জানুয়ারিতে ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পুরস্কারে মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটে তিনি বলেন, ‘আমাদের সময়ের একজন অসাধারণ রাষ্ট্রীয় ব্যক্তি প্রণব মুখোপাধ্যায়। কয়েক দশক ধরে মানুষের জন্য নিস্বার্থ এবং ক্লান্তিহীনভাবে কাজ করেছেন তিনি। দেশের উন্নয়নে অসাধারণ কাজের ছাপ রেখেছেন। তার জ্ঞান এবং বুদ্ধি অনন্য ধারার। তিনি ভারতরত্ন পাওয়ায় আমি আনন্দিত।’

প্রণব মুখোপাধ্যায় ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে দেশটির বর্তমান বিরোধী দল কংগ্রেসের রাজনীতি করেছেন তিনি। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর গত বছর নতুন একটি বিতর্কে জড়িয়ে পড়েন প্রণব মুখোপাধ্যায়। ওই বছর বিজেপির কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শের অন্যতম প্রচারক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের এক অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় অংশ নেয়ায় এই বিতর্কের শুরু হয়।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রণব মুখোপাধ্যায়।

সূত্র : এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com