ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

সিঙ্গাপুরের পথে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ‘স্বাধীনতা’

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: আগামী ১৩ হতে ১৬ মে ২০১৯ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও মহড়া ‘ইমডেক্স এশিয়া-২০১৯’ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ রোববার (৫ মে) চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জাহাজটি চট্টগ্রাম নৌজেটি ত্যাগের সময় নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে এটিকে বিদায় জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট কমডোর মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান, সমর বিশারদ, পর্যবেক্ষক এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বানৌজা স্বাধীনতা ‘ইমডেক্স’ মহড়াতে অংশগ্রহণ ছাড়াও ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনফারেন্স এবং ইনফরমেশন ফিউশন সেন্টারের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করবে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মির্জা আলী আকবর সিরাজীর নেতৃত্বে ২৩ জন কর্মকর্তাসহ সর্বমোট ১৩৯ জন নৌসদস্য নিয়ে এ মহড়ায় অংশগ্রহণ করছেন।

নৌবাহিনী জাহাজের এই আন্তর্জাতিক প্রদর্শনী ও মহড়ায় অংশগ্রহণের ফলে বাংলাদেশ ও অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌসদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে।

জাহাজটি সিঙ্গাপুরে যাওয়ার পথে মালয়েশিয়ার কেলাং বন্দর ও থাইল্যান্ডের পুকেট বন্দরে শুভেচ্ছা সফর করবে।

উল্লেখ্য, মহড়া ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২৫ মে দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

সিঙ্গাপুরের পথে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ‘স্বাধীনতা’

আপডেট টাইম : ১২:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯