ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি তিস্তার পানি ওঠানামায় পাকা ধান নিয়ে চরের কৃষকের দুশ্চিন্তা এডেন বিমানবন্দরে হুতির হা/মলা ৭ অক্টোবরের বার্ষিকীতে গা/জায় ইসরায়েলের হা/মলায় নি/হত অন্তত ২

যশোরে নতুন এসপির পাঁচ মিশন ঘোষণা

যশোর প্রতিনিধি: যশোরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন এসপি মোহাম্মদ আশরাফ হোসেন। মতবিনিময় সভায় তিনি পাঁচটি মিশন ঘোষণা করেছেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সভায় এ ঘোষণা দেন তিনি।
এসপি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, যশোর জেলাকে মাদকমুক্ত করা হবে। প্রতিটি থানাকে সত্যিকারের অর্থে সেবাকেন্দ্রে প্রতিষ্ঠিত করা হবে। যশোরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করা হবে। মামলার মানসম্মত তদন্ত নিশ্চিত করা হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এ সময় তিনি মিশন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক সত্যপাঠ সম্পাদক হারুন অর রশিদ, এমএ মান্নান মিয়া, তৌহিদ জামান, রিমন খান, তহীদ মনি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (অপরাধ) শিকদার সালাউদ্দিন, অ্যাডিশনাল এসপি (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অ্যাডিশনাল এসপি গোলাম রব্বানী, জামাল আল নাসের, এএসপি জুয়েল ইমরান, কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান

যশোরে নতুন এসপির পাঁচ মিশন ঘোষণা

আপডেট টাইম : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০